স্পিরিট-এ তারকাদের পারিশ্রমিক
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৪:০৪ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ বুধবার | আপডেট: ০৪:০৪ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ বুধবার
সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত আসন্ন ছবি স্পিরিট ঘিরে এবার আলোচনায় তারকাদের পারিশ্রমিক। দক্ষিণী সুপারস্টার প্রভাস এই ছবির জন্য বিপুল অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন বলে ইন্ডাস্ট্রি সূত্রের দাবি, যা প্রায় ১৫০ থেকে ১৬০ কোটি টাকার কাছাকাছি। প্রভাসের বিপরীতে মুখ্য নারী চরিত্রে থাকা তৃপ্তি ডিমরি এই ছবির মাধ্যমে কেরিয়ারের সবচেয়ে বড় পারিশ্রমিক পাচ্ছেন, তাঁর ফি প্রায় ৫ থেকে ৬ কোটি টাকা বলে খবর। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকা কিয়ারা আডবাণী ও কীর্তি সুরেশ—দু’জনেই প্রায় ৩ কোটি টাকা করে পারিশ্রমিক নিচ্ছেন বলে জানা গেছে। এছাড়াও ছবির অন্য একটি উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করা বর্ষীয়ান অভিনেতা অনন্ত নাগের পারিশ্রমিক প্রায় ২ কোটি টাকা হতে পারে বলে ইন্ডাস্ট্রি রিপোর্টে উল্লেখ। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও পারিশ্রমিকের অঙ্ক প্রকাশ করা হয়নি, সব তথ্যই সূত্রের ভিত্তিতে সামনে এসেছে। স্পিরিট মুক্তির আগেই এই পারিশ্রমিকের অঙ্ক ঘিরে তুমুল চর্চা শুরু হয়েছে।
