রিজওয়ানের পর হাসান বিতর্ক
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০১:৫৩ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ বুধবার | আপডেট: ০১:৫৩ পিএম, ১৪ জানুয়ারি ২০২৬ বুধবার
মহম্মদ রিজওয়ানের ‘রিটায়ার্ড আউট’ কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের অস্বস্তিতে পড়ল পাকিস্তান ক্রিকেট। এবার বিতর্কে জড়ালেন পেসার হাসান আলি। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে খেলতে নেমে গুরুত্বপূর্ণ মুহূর্তে সহজ ক্যাচ ফেলেন তিনি। এই ভুলের জেরেই ম্যাচের মোড় ঘুরে যায় এবং তাঁর দল বড় ক্ষতির মুখে পড়ে। মাঠে হাসান আলির এই পারফরম্যান্স দ্রুত ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে, শুরু হয় তীব্র সমালোচনা। অনেকেই মনে করছেন, আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক ব্যর্থতার পর বিদেশের লিগেও এমন ভুল পাকিস্তান ক্রিকেটের ভাবমূর্তিকে আরও ক্ষতিগ্রস্ত করছে। তার ঠিক আগের দিনই ধীরগতির ব্যাটিংয়ের কারণে রিজওয়ানের ‘রিটায়ার্ড আউট’ হওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল। সব মিলিয়ে একের পর এক ঘটনায় চাপে পাকিস্তান শিবির, সমর্থকদের হতাশাও ক্রমশ বাড়ছে।
