টয় ট্রেন জঙ্গল সাফারি ফের শুরু
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:৫১ পিএম, ১২ জানুয়ারি ২০২৬ সোমবার | আপডেট: ০৯:৫১ পিএম, ১২ জানুয়ারি ২০২৬ সোমবার
উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে গয়াবাড়ি পর্যন্ত দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর) পিপিপি মডেলে টয় ট্রেনে জঙ্গল সাফারি পরিষেবা পুনরায় চালু করেছে। এই রুটে পাহাড়, চা-বাগান ও মহানন্দা অভয়ারণ্যের মধ্য দিয়ে রোমাঞ্চকর যাত্রার সুযোগ মিলবে, বর্তমানে প্রতি শনিবার ও রবিবার এই পরিষেবা চলবে বলে জানানো হয়েছে। পর্যটকরা সাফারির মধ্যে সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ ও বিকেলে চা-কফিসহ মোমো সুবিধা উপভোগ করতে পারবেন এবং স্থানীয় প্রকৃতি ও সংস্কৃতির প্রাণবন্ত দৃশ্য দেখতে পারবে বলে আশা করা হচ্ছে
