শনিবার   ০৩ অক্টোবর ২০২৬   আশ্বিন ১৭ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

আদিত্যকে সমর্থন অনুরাগের

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৩:১৯ পিএম, ৪ জানুয়ারি ২০২৬ রোববার | আপডেট: ০৩:১৯ পিএম, ৪ জানুয়ারি ২০২৬ রোববার

পরিচালক আদিত্য ধরকে ঘিরে ‘প্রোপাগান্ডা’ ছবি তৈরির অভিযোগ নতুন নয়। তবে এ বার তাঁর পক্ষেই মুখ খুললেন অনুরাগ কাশ্যপ। সম্প্রতি আদিত্য পরিচালিত ‘ধুরন্ধর’ দেখার পর অনুরাগ জানান, মানুষ হিসেবে আদিত্য সৎ এবং সুযোগসন্ধানী নন। কাশ্মীরি পণ্ডিত হওয়ায় জীবনে তিনি যথেষ্ট অশান্তি ভোগ করেছেন বলেও মন্তব্য করেন অনুরাগ। যদিও ছবিটির রাজনৈতিক বার্তার সঙ্গে তিনি সম্পূর্ণ সহমত নন। বিশেষ করে দুটি সংলাপ তাঁর পছন্দ হয়নি। তবু নির্মাণ ও অভিনয়ের প্রশংসা করেছেন অনুরাগ।