শনিবার   ০৫ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মুস্তাফিজ বিতর্কে কড়া বিসিসিআই

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৩:১৫ পিএম, ৪ জানুয়ারি ২০২৬ রোববার | আপডেট: ০৩:১৫ পিএম, ৪ জানুয়ারি ২০২৬ রোববার

মুস্তাফিজুর রহমানকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের জেরে টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ বাংলাদেশের ম্যাচ ভারতের বাইরে সরানোর যে প্রস্তাব উঠেছে, তাতে স্পষ্টভাবে আপত্তি জানাল বিসিসিআই। ভারতীয় বোর্ডের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, বিশ্বকাপের সূচি, ভেন্যু বণ্টন, দলের যাতায়াত, নিরাপত্তা ও সম্প্রচার সংক্রান্ত সমস্ত পরিকল্পনা আগেই চূড়ান্ত হয়ে গিয়েছে। এই অবস্থায় শেষ মুহূর্তে ম্যাচ স্থানান্তর করা কার্যত অসম্ভব এবং তা পুরো টুর্নামেন্ট ব্যবস্থাপনাকেই জটিল করে তুলবে। বিসিসিআইয়ের মতে, বিষয়টি আইসিসি-র নজরে থাকলেও বাস্তব কারণে সূচি বদলের সম্ভাবনা খুবই কম।