মঙ্গলবার   ১৬ জুন ২০২৬   আষাঢ় ২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

যৌন হেনস্তার অভিযোগে স্মিথ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০২:৩০ পিএম, ২ জানুয়ারি ২০২৬ শুক্রবার | আপডেট: ০২:৩০ পিএম, ২ জানুয়ারি ২০২৬ শুক্রবার

নতুন বছরের শুরুতেই যৌন হেনস্তার অভিযোগে চরম বিতর্কে জড়ালেন হলিউড অভিনেতা ও র‍্যাপার উইল স্মিথ। তাঁর প্রাক্তন সহশিল্পী ও বেহালাবাদক ব্রায়ান কিং জোসেফ লস অ্যাঞ্জেলেসের আদালতে মামলা দায়ের করে অভিযোগ করেছেন, ২০২৫ সালের মার্চ মাসে একটি আন্তর্জাতিক ট্যুর চলাকালীন লাস ভেগাসে হোটেলের ঘরে তাঁকে যৌন হেনস্তা করা হয়। জোসেফের দাবি, অনুমতি ছাড়াই তাঁর ঘরে প্রবেশ করা হয়েছিল এবং সেখানে যৌন ইঙ্গিতপূর্ণ বার্তা, বিভিন্ন সামগ্রী ও হাতে লেখা চিঠি পাওয়া যায়। ঘটনার কথা হোটেল কর্তৃপক্ষ ও স্মিথের টিমকে জানানো হলেও পরদিনই তাঁকে ট্যুর দল থেকে বাদ দেওয়া হয়। এর ফলে আর্থিক ও মানসিক ক্ষতির মুখে পড়েন বলে অভিযোগ করেছেন জোসেফ। আদালতে দায়ের করা মামলায় তিনি আরও দাবি করেছেন, স্মিথ তাঁকে বিশেষ সম্পর্কের কথা বলে চাপ সৃষ্টি করেছিলেন। অভিযোগ প্রকাশ্যে আসতেই হলিউডে তীব্র চাঞ্চল্য