নিউ ইয়র্কে রণবীর–দীপিকা
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০২:২৮ পিএম, ২ জানুয়ারি ২০২৬ শুক্রবার | আপডেট: ০২:২৮ পিএম, ২ জানুয়ারি ২০২৬ শুক্রবার
নতুন বছর উদ্যাপন করতে নিউ ইয়র্কে ছুটি কাটাতে গিয়ে ভক্তদের ভিড়ে পড়লেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। বছরের প্রথম দিনে রাস্তায় বেরোতেই একঝাঁক অনুরাগী তারকাদম্পতিকে ঘিরে ধরেন। ছবি তোলা ও সেলফির আবদার সামলাতে হয় দু’জনকেই। ভক্তদের অনুরোধে হাসিমুখেই ছবি তুলতে দেখা যায় রণবীরকে, অন্য ফ্রেমে ধৈর্য ধরে অনুরাগীদের সঙ্গে ছবি তোলেন দীপিকাও। নিজেদের সোশ্যাল মিডিয়ায় কিছু না দিলেও ভক্তদের তোলা সেই মুহূর্তের ছবিই নেটদুনিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে।
