রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

গ্যাবনের ফুটবল দল স্থগিত

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০২:১৯ পিএম, ২ জানুয়ারি ২০২৬ শুক্রবার | আপডেট: ০২:১৯ পিএম, ২ জানুয়ারি ২০২৬ শুক্রবার

আফ্রিকা কাপ অফ নেশনসে (AFCON) অত্যন্ত হতাশাজনক পারফরম্যান্সের পর গ্যাবনের জাতীয় ফুটবল দলকে স্থগিত করার সিদ্ধান্ত নিল সে দেশের সরকার। টুর্নামেন্টে একটি ম্যাচেও জয় না পাওয়ায় এবং দলের সামগ্রিক পারফরম্যান্সে অসন্তোষ প্রকাশ করে এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে, জাতীয় দলের গঠন, কোচিং স্টাফ ও পরিচালন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনা হবে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত জাতীয় দল কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেবে না। এই সিদ্ধান্ত নিয়ে গ্যাবনের ফুটবল মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে।