বুধবার   ০৬ মে ২০২৬   বৈশাখ ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

কাশ্মীরে ক্রিকেট বিতর্ক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০২:১২ পিএম, ২ জানুয়ারি ২০২৬ শুক্রবার | আপডেট: ০২:১২ পিএম, ২ জানুয়ারি ২০২৬ শুক্রবার

জম্মু ও কাশ্মীরে একটি বেসরকারি ক্রিকেট ইভেন্টে অংশ নেওয়া এক খেলোয়াড়ের হাতে প্যালেস্টাইনের পতাকা প্রদর্শন ঘিরে বিতর্ক শুরু হয়েছে। ঘটনার পরই বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নেমেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। পুলিশের প্রাথমিক বক্তব্য, খেলাটি কোনও সরকারি প্রতিযোগিতা ছিল না, তবে জনসমক্ষে এমন প্রতীক প্রদর্শনের আইনগত দিক খতিয়ে দেখা হচ্ছে। আয়োজক ও সংশ্লিষ্ট খেলোয়াড়দের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সূত্রের খবর। আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় প্রশাসন বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত মন্তব্য এড়িয়ে চলছে পুলিশ।