রোববার   ১৯ এপ্রিল ২০২৬   বৈশাখ ৬ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

নববর্ষে প্রেমের বিরুষ্কা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০২:৪৫ পিএম, ১ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০২:৪৫ পিএম, ১ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

ভারতীয় ক্রিকেটের তারকা বিরাট কোহলি ও তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা নতুন বছর ২০২৬-কে স্বাগত জানালেন একেবারে হৃদয়ছোঁয়া ভঙ্গিতে। বছরের শেষ রাতে সামাজিক মাধ্যমে একটি ছবি ভাগ করে নেন এই তারকা দম্পতি, যেখানে হাসি আর আনন্দে ভরা তাঁদের মুহূর্ত নজর কাড়ে অনুরাগীদের। মজার ফেস পেন্টিং-এ রঙিন হয়ে ওঠা সেই ছবির সঙ্গে বিরাট লেখেন, “আমার জীবনের আলোকে নিয়ে ২০২৬-এ পা রাখলাম।” ব্যক্তিগত অথচ উষ্ণ এই বার্তায় মুহূর্তেই আবেগে ভাসেন ভক্তরা। শান্ত, সহজ আর ভালোবাসায় মোড়া এই নববর্ষ উদযাপনেই আবারও প্রমাণ করলেন কেন ‘বিরুষ্কা’ মানেই আলাদা