বুধবার   ০৬ মে ২০২৬   বৈশাখ ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মহাকালেশ্বরে ভারতীয় মহিলা দল

পুষ্প প্রভাত ডেস্ক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০২:৩৬ পিএম, ১ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার | আপডেট: ০২:৩৬ পিএম, ১ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

নতুন বছরের শুরুতে আধ্যাত্মিক আশীর্বাদ নিতে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে পুজো দিল ভারতীয় মহিলা ক্রিকেট দলের একাধিক সদস্য। ভোরের বিশেষ ভস্ম আরতিতে অংশ নেন স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, রেণুকা সিং ঠাকুর, স্নেহ রানা, রাধা যাদব-সহ দলের অন্যান্য ক্রিকেটাররা। সাম্প্রতিক সাফল্যের পর আসন্ন আন্তর্জাতিক সিরিজ ও সফরের আগে আত্মবিশ্বাস বাড়াতেই এই প্রার্থনা বলে জানা গিয়েছে। দলের আগমনে মন্দির চত্বরে ভক্তদের ভিড় বাড়ে, নিরাপত্তাও জোরদার করা হয়। খেলাধুলোর ব্যস্ত সূচির মাঝেও ধর্মীয় রীতি মেনে নতুন বছর শুরু করায় অনুরাগীদের মধ্যে ইতিবাচক বার্তা ছড়িয়েছে।