শনিবার   ০৫ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ডেমিয়েন মার্টিন কোমায়

পুষ্প প্রভাত ডেস্ক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০২:১৮ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৫ বুধবার | আপডেট: ০২:১৮ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৫ বুধবার

অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার ডেমিয়েন মার্টিন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। চিকিৎসকদের সিদ্ধান্তে তাঁকে ইনডিউসড কোমায় রাখা হয়েছে। জানা গিয়েছে, তিনি মেনিনজাইটিসে আক্রান্ত, যার জেরে শারীরিক অবস্থার অবনতি ঘটে। মস্তিষ্ককে বিশ্রাম দিতে ও চিকিৎসা প্রক্রিয়া আরও কার্যকর করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ১৯৯৯ ও ২০০৩ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন মার্টিন। তাঁর অসুস্থতার খবরে ক্রিকেট বিশ্বে উদ্বেগ ছড়িয়েছে। সতীর্থ, সমর্থক ও ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে দ্রুত আরোগ্যের কামনা করা হয়েছে। চিকিৎসকদের মতে, তিনি এখন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং অবস্থার ওপর কড়া নজর রাখা হচ্ছে।