বুধবার   ০৬ মে ২০২৬   বৈশাখ ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

শামি-মুকেশে বিধ্বস্ত কাশ্মীর

পুষ্প প্রভাত ডেস্ক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০২:১২ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৫ বুধবার | আপডেট: ০২:১২ পিএম, ৩১ ডিসেম্বর ২০২৫ বুধবার

বিজয় হাজারে ট্রফিতে একতরফা দাপট দেখাল বাংলা। রাজকোটে অনুষ্ঠিত ম্যাচে বাংলার পেস ত্রয়ী মহম্মদ শামি, মুকেশ কুমার ও আকাশ দীপের তাণ্ডবে মাত্র ৬৩ রানে গুটিয়ে গেল জম্মু ও কাশ্মীর। লিস্ট-এ ক্রিকেটে এটি জম্মু ও কাশ্মীরের সর্বনিম্ন স্কোর। শুরু থেকেই বিপর্যয়ের মুখে পড়ে কাশ্মীরের ব্যাটিং লাইনআপ। সুইং ও গতির সামনে দাঁড়াতেই পারেননি ব্যাটাররা। শামি নেন ২টি উইকেট, আকাশ দীপ ও মুকেশ কুমার ৪টি করে উইকেট তুলে নিয়ে কার্যত ম্যাচ শেষ করে দেন। প্রতিপক্ষের পক্ষে সর্বোচ্চ ১৯ রান করেন পরশ ডোগরা।

জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে কোনও রকম চাপ ছাড়াই ১০ ওভারের মধ্যেই প্রয়োজনীয় রান তুলে নেয় বাংলা। অভিষেক পোড়েল ২৬ বলে অপরাজিত ৩০ রান করেন, সঙ্গে সুদীপ ঘরামি করেন ২৫ রান। অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ব্যর্থ হলেও জয়ে কোনও প্রভাব পড়েনি। এই জয়ের ফলে বিজয় হাজারে ট্রফিতে বাংলার জয়রথ আরও মজবুত হল। চার ম্যাচে তিনটি জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের শীর্ষে লক্ষ্মীরতন শুক্লর দল।