আতঙ্কে ঘরমুখো মানুষ
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৬:৪৭ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার | আপডেট: ০৬:৪৭ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার
ওড়িশার বিভিন্ন প্রান্তে কাজ করতে যাওয়া বহু বাঙালি শ্রমিক এখন নিরাপত্তাহীনতার ভয়ে বাংলায় ফিরছেন। কাজের জায়গায় ভাষা ও পরিচয় নিয়ে সন্দেহ, অকারণ জিজ্ঞাসাবাদ এবং সামাজিক চাপ—সব মিলিয়ে রোজগারের জায়গা যেন ক্রমশ অস্বস্তিকর হয়ে উঠছে। অনেকের কথায়, পেটের দায়ে ভিন্রাজ্যে গেলেও সম্মান ও নিরাপত্তা না থাকলে সেখানে থাকা অসম্ভব। ফলে ট্রেন ধরেই পরিবার-পরিজনের কাছে ফিরে আসছেন তাঁরা। এই ঘরমুখো স্রোত শুধু শ্রমিকদের গল্প নয়, বরং কাজের সন্ধানে ভিন্রাজ্যে যাওয়া মানুষের নিরাপত্তা ও সামাজিক গ্রহণযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন তুলে
