বুধবার   ০৬ মে ২০২৬   বৈশাখ ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

বছরশেষে নুকটি রেসিপি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৩৭ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার | আপডেট: ০৬:৩৭ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার

বছর শেষের ঘরোয়া পার্টিতে ঝোল বা কষার বাইরে একটু ভিন্ন স্বাদের পাঁঠার মাংস চাইলে বানিয়ে ফেলতে পারেন ‘নুকটি’। নামমাত্র উপকরণেই এই পদ তৈরি করা যায়, অথচ স্বাদে থাকে জম্পেশ পার্টি-ফিল। হাড়ছাড়া পাঁঠার মাংস, পেঁয়াজ, আদা-রসুন, শুকনো লঙ্কা ও সামান্য ঘি-তেল—এই কয়েকটি উপকরণই যথেষ্ট।

প্রথমে জিরে ফোড়নে পেঁয়াজ ভেজে আদা-রসুন ও মাংস কষিয়ে নিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করতে হয়। পরে আবার কড়াইয়ে তুলে পেঁয়াজ দিয়ে ধীরে ধীরে কষালে ঝোল শুকিয়ে মাংসে কালচে রং ধরে—এইটাই নুকটির আসল বৈশিষ্ট্য। নান বা রুমালি রুটির সঙ্গে পরিবেশন করলে বছরশেষের আড্ডায় আলাদা মাত্রা যোগ করবে এই সহজ কিন্তু অভিনব মটন