মঙ্গলবার   ০৭ জুলাই ২০২৬   আষাঢ় ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মমতা নিউটাউনে দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন

পুষ্প প্রভাত ডেস্ক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৪২ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ সোমবার | আপডেট: ০৭:৪২ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ সোমবার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার কলকাতার নিউটাউনে ‘দুর্গা অঙ্গন’ নামক বৃহৎ সাংস্কৃতিক ও ধর্মীয় কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি বলেন, এটি বিশ্বের অন্যতম বৃহত্তম দুর্গা অঙ্গন হবে এবং এতে কর্মসংস্থান বৃদ্ধি পাবে। মমতা জানিয়ে দেন জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে মহাকাল মন্দিরের শিলান্যাসও হবে। অনুষ্ঠানে মমতা বলেন, সব ধর্মকে ভালোবাসতে হবে এবং ধর্ম মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করতে পারে না। তিনি আরও বলেন, এখানে ভবিষ্যতে হাজার হাজার ভক্ত এবং দর্শনার্থী প্রতিদিন আসতে পারবেন এবং খোলা পরিবেশে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।