বুধবার   ০৬ মে ২০২৬   বৈশাখ ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

শীতে তেলাপোকাকীভাবে তাড়াবেন

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:২৭ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ সোমবার | আপডেট: ০৭:২৭ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ সোমবার

শীতকালে ঠান্ডা থেকে বাঁচতে ঘরের ভিতর আশ্রয় নেয় তেলাপোকা। বিশেষ করে রান্নাঘর, বাথরুম ও অন্ধকার কোণে তাদের উপদ্রব বাড়ে। তবে কিছু সহজ উপায় মানলেই তেলাপোকার হাত থেকে রেহাই পাওয়া সম্ভব।

ঘরের দেওয়াল, দরজা–জানালার ফাঁক বা পাইপের চারপাশে থাকা ছোট ছিদ্র ভালো করে বন্ধ করতে হবে। কারণ এই পথ দিয়েই তেলাপোকা ঘরে ঢোকে। রান্নাঘর সবসময় পরিষ্কার ও শুকনো রাখা জরুরি। রাতে খোলা খাবার বা বাসন রেখে দিলে তেলাপোকা বেশি আসে।

তেলাপোকা তাড়াতে প্রাকৃতিক উপায়ও কাজে দেয়। আলমারি বা রান্নাঘরের কোণে তেজপাতা ও লবঙ্গ রাখলে তেলাপোকা দূরে থাকে। এছাড়া নিম তেল বা পুদিনা তেল জলে মিশিয়ে স্প্রে করলে উপকার মেলে। বেকিং সোডা ও চিনি মিশিয়ে রাখলেও তেলাপোকার সংখ্যা কমে।

খাবার সবসময় ঢাকনাযুক্ত পাত্রে রাখা উচিত এবং নিয়মিত ক্যাবিনেট পরিষ্কার করা দরকার। সমস্যা বেশি হলে বিশেষ তেলাপোকা মারার জেল বা পেস্ট কন্ট্রোলের সাহায্য নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।