রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

MCG পিচে আইসিসির কড়া রেটিং

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৪৮ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ সোমবার | আপডেট: ০৬:৪৮ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ সোমবার

বক্সিং ডে অ্যাশেজ টেস্টে ব্যবহৃত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (MCG) পিচকে ‘অসন্তোষজনক’ বলে রেটিং দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। আইসিসির পিচ রেটিং ব্যবস্থায় এটি দ্বিতীয় সর্বনিম্ন গ্রেড। মাত্র দু’দিনেই ম্যাচ শেষ হয়ে যাওয়ায় এবং ব্যাট ও বলের মধ্যে ভারসাম্য না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ম্যাচ রেফারি জেফ ক্রো জানান, পিচটি অতিরিক্তভাবে বোলারদের সহায়ক ছিল। প্রথম দিনেই পড়ে ২০টি উইকেট, দ্বিতীয় দিনেও ১৬টি। দুই ইনিংস মিলিয়ে কোনও ব্যাটসম্যানই অর্ধশতরান করতে পারেননি, যা টেস্ট ক্রিকেটে অত্যন্ত বিরল ঘটনা। এই কারণেই MCG-কে এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

আইসিসির নিয়ম অনুযায়ী, পাঁচ বছরের মধ্যে ছ’টি ডিমেরিট পয়েন্ট হলে কোনও মাঠ আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের অধিকার হারাতে পারে। যদিও একটি পয়েন্টে এখনই কোনও শাস্তির মুখে পড়ছে না MCG। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ভবিষ্যতে পিচের মান উন্নত করতে প্রয়োজনীয়