বুধবার   ০৬ মে ২০২৬   বৈশাখ ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

এনটিপিসি ফারাক্কার ৪৫তম রেইজিং ডে

পুষ্প প্রভাত ডেস্ক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:২৭ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ সোমবার | আপডেট: ০৬:২৭ পিএম, ২৯ ডিসেম্বর ২০২৫ সোমবার

এনটিপিসি ফারাক্কার ৪৫তম রেইজিং ডে 

ফারাক্কা , ২৯ ডিসেম্বর:

প্রশাসনিক ভবন প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণভাবে এনটিপিসি ফারাক্কার ৪৫তম রেইজিং ডে পালিত হল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প প্রধান  দেবব্রত কর।

প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যদান ও এনটিপিসি পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এনটিপিসি গীত, সিআইএসএফ কন্টিনজেন্ট পরিদর্শন, বেলুন ওড়ানো ও কেক কাটার মাধ্যমে উদযাপন সম্পন্ন হয়।

সভায় দেবব্রত কর জানান, ১৯৮১ সালে যাত্রা শুরু করা এনটিপিসি ফারাক্কা বর্তমানে ২১০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সুপার থার্মাল পাওয়ার স্টেশনে পরিণত হয়েছে। তিনি কর্মীদের অবদান, নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ ও সিএসআর কার্যক্রমের সাফল্যের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে ঊর্ধ্বতন আধিকারিক, সিআইএসএফ, কর্মী ও তাঁদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। ৪৫তম রেইজিং ডে উপলক্ষে দেশের উন্নয়নে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও টেকসই অগ্রগতির অঙ্গীকার পুনর্ব্যক্ত করে এনটিপিসি ফারাক্কা।