বুধবার   ০৬ মে ২০২৬   বৈশাখ ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

প্রতিদিনের রান্নাতেই লুকিয়ে পেটের ওষুধ! এই ৫ মশলায় মিলবে হজমের সমাধান

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:১৩ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার | আপডেট: ০৪:১৩ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার

হজমের সমস্যা, গ্যাস বা খাবারের পর পেট ফোলা—এইসব ঝামেলা আজকাল অনেকেরই নিত্যসঙ্গী। অথচ এর সহজ সমাধান লুকিয়ে রয়েছে আমাদের প্রতিদিনের রান্নাঘরেই। আধুনিক চিকিৎসাবিজ্ঞানের পাশাপাশি প্রাচীন অভিজ্ঞতার ভিত্তিতে কিছু পরিচিত মশলা হজমে দারুণ উপকারী বলে জানালেন গ্যাস্ট্রোএন্টারোলজি ও হেপাটোলজি বিভাগের পরামর্শদাতা চিকিৎসক ডা. গিরিশ পি বীরান্না।

ডা. গিরিশের মতে, শতাব্দীর পর শতাব্দী ধরে মশলা শুধু স্বাদ বাড়ানোর জন্য নয়, অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতেও ব্যবহৃত হয়ে আসছে। নিয়মিত খাদ্যতালিকায় সঠিক মাত্রায় কিছু মশলা রাখলে হজমশক্তি বাড়ে এবং পেট ফোলার সমস্যা কমে।

জিরে হজমকারী এনজাইমের উৎপাদন বাড়িয়ে খাবার দ্রুত হজমে সাহায্য করে। খাবারের পর জিরে জল গ্যাস ও অস্বস্তি কমায়।

মৌরি পেটের প্রদাহ কমায় ও অন্ত্রের পেশি শিথিল করে, তাই গ্যাসের সমস্যায় খুবই কার্যকর।

হলুদ পিত্তরস নিঃসরণ বাড়িয়ে ফ্যাট হজমে সাহায্য করে এবং পেট ফোলা কমায়।

দারচিনি হজম এনজাইম সক্রিয় করার পাশাপাশি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সহায়ক।

জোয়ান পাকস্থলীতে অ্যাসিড নিঃসরণ বাড়িয়ে অ্যাসিডিটি ও ভারী ভাব কমাতে সাহায্য করে।

তবে চিকিৎসকের সতর্কবার্তা—এই মশলাগুলি কখনওই চিকিৎসার বিকল্প নয়। যাঁদের অ্যাসিড রিফ্লাক্স, আলসার বা গুরুতর পেটের সমস্যা রয়েছে, তাঁদের অতিরিক্ত মশলা এড়িয়ে চলাই ভালো।