শনিবার   ০৫ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মেসির শো ঘিরে যুবভারতীতে তাণ্ডব

পুষ্প প্রভাত ডেস্ক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১২:১৮ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ শুক্রবার | আপডেট: ১২:১৮ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ শুক্রবার

লিওনেল মেসির কলকাতা সফরকে কেন্দ্র করে যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বাড়ল। বিধাননগর পুলিশ আরও তিনজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম রাজু দাস ওরফে গোপাল দাস, সৌম্যদীপ দাস ওরফে পাপ্পু এবং তন্ময় দে ওরফে দুষ্টু। লেকটাউন ও নাগেরবাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে যুবভারতী ভাঙচুর কাণ্ডে মোট গ্রেপ্তার ৯ জন।

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন তোলা একাধিক ছবি ও ভিডিও ফুটেজ খতিয়ে দেখেই এই গ্রেপ্তার। শনিবার মেসির অনুষ্ঠানের সময় যুবভারতী কার্যত রণক্ষেত্রে পরিণত হয়। চেয়ার ভাঙা, গোলপোস্ট ছেঁড়া-সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয় স্টেডিয়ামে। ঘটনার পরই তদন্তে নামে পুলিশ ও সিট।

 

এদিকে অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তর রিষড়ার বাড়িতেও তল্লাশি চালিয়েছে পুলিশ। তিনতলা বিলাসবহুল বাড়িতে তল্লাশি হলেও এখনও পর্যন্ত কোনও সম্পত্তি বাজেয়াপ্ত হয়নি। তদন্তকারীদের সন্দেহ, মেসির শোয়ে কালো টাকা ব্যবহার হয়ে থাকতে পারে। সেই অভিযোগ খতিয়ে দেখতে ইডি তদন্ত শুরু হতে পারে বলে সূত্রের খবর।