বুধবার   ০৬ মে ২০২৬   বৈশাখ ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

নৈহাটিতে ঘর থেকে পচাগলা দেহ উদ্ধার, আটক স্বামী

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৩০ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৫ শনিবার | আপডেট: ০৭:৩০ পিএম, ১৩ ডিসেম্বর ২০২৫ শনিবার

নৈহাটিতে এক মর্মান্তিক ঘটনার সন্ধান মিলল। বাড়ির শোবার ঘর থেকে উদ্ধার হল এক মহিলার পচাগলা দেহ। অভিযোগ, মৃতার দেহ আগলে কয়েক দিন ধরে ঘরেই ছিলেন তাঁর অসুস্থ স্বামী ও বিশেষ ভাবে সক্ষম পুত্র।

 

ঘটনাটি নৈহাটি পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের শাস্ত্রী রোডের। মৃতার নাম তৃপ্তি নন্দী (৫৫)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। কয়েক দিন আগেই তাঁর মৃত্যু হলেও বিষয়টি প্রতিবেশীদের নজরে আসেনি।

 

শুক্রবার বিকেলে হাওড়া থেকে তৃপ্তির বোন বাড়িতে এলে তীব্র দুর্গন্ধ পান। ঘরে ঢুকেই তিনি বিছানায় পড়ে থাকা দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা নৈহাটি থানায় খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করে। মৃতার স্বামী গৌর নন্দীকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।