শুক্রবার   ১৭ এপ্রিল ২০২৬   বৈশাখ ৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সলমনের ব্যক্তিগত অধিকারে সুরক্ষা, কড়া পদক্ষেপের নির্দেশ হাই কোর্ট

পুষ্প প্রভাত ডেক্স

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:২৪ পিএম, ১১ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার | আপডেট: ০৮:২৪ পিএম, ১১ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার

দিল্লি হাই কোর্ট সলমন খানের ব্যক্তিগত অধিকার রক্ষায় সোশাল মিডিয়া সংস্থাগুলিকে কঠোর নির্দেশ দিল। অভিনেতা আদালতের দ্বারস্থ হয়ে জানান, তাঁর নাম–ছবি–ভিডিও বহু সংস্থা ও ওয়েবসাইটে বিনা অনুমতিতে বিজ্ঞাপন বা প্রচারের কাজে ব্যবহার করছে। এতে কেবল তাঁর ব্যক্তিগত অধিকারের লঙ্ঘনই নয়, ডিপফেক–সহ নানা ভুয়ো কনটেন্টও ছড়িয়ে পড়ছে।

 

বিচারক মনমিত প্রীতম সিং অরোরা পরিষ্কার জানান, কোনও সংস্থা বা প্ল্যাটফর্ম সলমনের নাম, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া কোনও বাণিজ্যিক কাজে ব্যবহার করতে পারবে না। যদি আগেই এমন কিছু করা হয়ে থাকে, তাহলে তা অবিলম্বে মুছে ফেলতে হবে। তথ্যপ্রযুক্তি বিধি ২০২১ অনুযায়ী আগামী তিন দিনের মধ্যে সব প্ল্যাটফর্মকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

 

আগেও বচ্চন পরিবার, হৃতিক রোশন, অজয় দেবগণ, অক্ষয় কুমার–সহ বহু তারকা একই ধরনের আইনি পদক্ষেপ নিয়েছেন। এবার সেই তালিকায় যোগ হল সলমন খানও। আদালতের এই নির্দেশের ফলে তারকাদের ব্যক্তিগত অধিকার রক্ষায় নতুন দৃষ্টান্ত স্থাপিত হল।