গীতা-পাঠ অনুষ্ঠানে মারধর, গ্রেফতার জামিনে মুক্ত
পুষ্প প্রভাত ডেক্স
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৮:০১ পিএম, ১১ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার | আপডেট: ০৮:০১ পিএম, ১১ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার
কলকাতার ব্রিগেড গ্রাউন্ডে গীতা-পাঠ অনুষ্ঠানের সময় প্যাটিস বিক্রি করাকে কেন্দ্র করে এক বিক্রেতাকে মারধরের অভিযোগ ওঠে। ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর ময়দান থানার পুলিশ তিন অভিযুক্ত— সৌমিক গোল্ডার, স্বর্ণেন্দু চক্রবর্তী ও তরুণ ভট্টাচার্যকে গ্রেফতার করে। পরে তাদের ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে বিচারক প্রত্যেককে ১,০০০ টাকার বন্ডে জামিন দেন। পুলিশ কাস্টডির আবেদন করলেও আদালত তা খারিজ করে। মারধরের শিকার বিক্রেতা ও অপর পক্ষ— উভয়ের তরফে আলাদা এফআইআর দায়ের হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় বিতর্ক সৃষ্টি হয়েছে।
