শনিবার   ০৫ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

শাহজাহানের অনুগামীদের দাবিতে আতঙ্কে সন্দেশখালির এক পরিবার

পুষ্প প্রভাত ডেক্স

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:২৩ পিএম, ৯ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার | আপডেট: ০৮:২৩ পিএম, ৯ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার

সন্দেশখালির সরবেরিয়া মোড়ের মণ্ডল পরিবার অভিযোগ করেছে, জেলে থাকা হলেও শাহজাহানের অনুগামীরা তাঁদের জমি জবরদখল করে বাজার বানিয়েছে। CBI-তে জমি ফেরতের আবেদন করলেও, আবেদন করার পরই পরিবারের সদস্যরা মারধর এবং আগুন দিয়ে দেওয়ার হুমকির শিকার হয়েছেন। আদালত অবশ্য মণ্ডল পরিবারের পক্ষে রায় দিয়েছে, কিন্তু সেই নির্দেশ এখনও মানা হচ্ছে না বলে দাবি। ২০২৪ সালের একটি ফোন কলের ভিত্তিতে শাহজাহান জেলে থাকা অবস্থায়ই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে হুমকি দেয়া হয়েছে, বলেছে পরিবার।