সৌরপথ বাতি প্রতিস্থাপন প্রকল্পের শুভ সূচনা হল উত্তর দিনাজপুরে
শঙ্কর গুপ্তা
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১২:০৫ এএম, ৩০ জানুয়ারি ২০১৯ বুধবার | আপডেট: ১২:০৫ এএম, ৩০ জানুয়ারি ২০১৯ বুধবার
উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কর্নজোড়ায় সৌরপথ বাতি প্রতিস্থাপন প্রকল্পের শুভ সূচনা হল আজ। রাজ্যের মূখ্যমন্ত্রীর মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনায় উত্তর দিনাজপুর জেলাশাসকের দপ্তরের সামনে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই সৌরপথ বাতি প্রকল্পের শুভসূচনা হলো। এবং তার শুভ সূচনা করেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলাপরিষদ সভাধিপতি কবিতা বর্মন, রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি, ইটাহারের বিধায়ক অমল আচার্যসহ জেলা প্রশাসনের আধিকারিকেরা।
উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দকৃত ৮১ লক্ষ টাকা ব্যায়ে রায়গঞ্জ কর্নজোড়ায় সৌরপথ বাতি প্রকল্পে ১৬০ টি এল ই ডি লাইট লাগানো হবে বলে জানা যায়। সেই সৌরপথ বাতি প্রকল্পের উদ্বোধন হয়। উদ্বোধনেএ পর উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরনায় শুধু রায়গঞ্জ কর্নজোড়ায় সৌরপথ বাতি প্রকল্প শুভ সূচনাই নয়, রায়গঞ্জ ব্লকের বড় বরুয়া গ্রামে ৭২ টি ক্লাস্টারের উদ্বোধনও আজ করা হয়েছে। উত্তরবঙ্গের রাস্তাঘাট, সেতু ও নানান উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে।
