রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

মা ও ছেলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

শঙ্কর গুপ্তা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৫৯ এএম, ২৫ জানুয়ারি ২০১৯ শুক্রবার | আপডেট: ০৭:৫৯ এএম, ২৫ জানুয়ারি ২০১৯ শুক্রবার

মা ও সন্তানের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

মা ও সন্তানের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

উত্তর দিনাজপুর

নিজের ছেলেকে  ফাসে ঝুলিয়ে হত্যা  করলো মা। এরপর নিজেই আত্মহত্যা করে।  ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
 উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার শেরগ্রাম এর ঘটনা টি ঘটেছে।  মা ও সন্তানের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ। মৃতা অধিকা দাসের  শ্বশুরবাড়ির লোকেদের দাবী অধিকা দেবী মানসিক রুগী ছিলেন। দীর্ঘদিন ধরে তার মানসিক চিকিৎসাও চলছিল। এর আগেও অধিকা নিজের বড়  মেয়ে কে বিষ খাইয়ে নিজেও বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন। ফলে নজরের মধ্যেই রাখা হতো অধিকা কে। বৃহস্পতিবার  ভোর রাতে সকলের অগচরে ছোটো ছেলে  ৪ বছরের মৈনাক দাসকে নিয়ে বাড়ির পেছনে চলে যায় অধিকা। যখন খোজাখুজি করে মা ও সন্তানকে পাওয়া ততসময়ে সব শেষ৷ বাড়ির পেছনের লিচু গাছে মা ও ছেলের গলায় ফাঁস দেওয়া  ঝুলন্ত দেহ দেখতে পায় আধিকার স্বামী জগদ্বীশ দাস। বিষয়টি জানাজানি হলে শোরগোল পড়ে যায় এলাকায়। খবর দেওয়া হয় কালিয়াগঞ্জ থানায়৷ পুলিশ এসে ২টি মৃতদেহ ময়না তদন্তে পাঠায় মর্গে।  এবং তদন্ত শুরু করেছে  কালিয়াগঞ্জ থানার পুলিশ।