রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

আমিরে শরিয়ত তৈয়ীবুরের আরোগ্য কামনা

পুষ্পপ্রভাতের প্রতিবেদক

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৩৩ এএম, ২৫ জানুয়ারি ২০১৯ শুক্রবার | আপডেট: ০৭:৩৩ এএম, ২৫ জানুয়ারি ২০১৯ শুক্রবার

আমিরে শরিয়ত আল্লামা তৈয়ীবুর রাহমান বড়ভূইয়ায় আরোগ্য কামনায় প্রার্থনা

আমিরে শরিয়ত আল্লামা তৈয়ীবুর রাহমান বড়ভূইয়ায় আরোগ্য কামনায় প্রার্থনা

গুয়াহাটি

আমিরে শরিয়ত আল্লামা তৈয়ীবুর রাহমান বড়ভূইয়ায় আরোগ্য কামনা করে এক প্রার্থনা মহফিল অনুষ্ঠিত হল উওর নারাইনপুর ডাকবাংলা মরকজুল উলুম কৌমি মাদ্রাসায় । উওর নারাইনপুর জিপি সভাপতি সহ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত প্রার্থনা সভায় আমিরে শরিয়তের কর্মজীবন তুলে ধরেন জিপি সভাপতি এম হিফজুর রাহমান লস্কর ।  তিনি বলেন উওর পূর্ব ভারতের এক উজ্জ্বল তারকা হজরত আমিরে শরিয়ত । সারা জীবন ইসলামকে কাণ্ডারী হয়ে কাজ করেছেন মানুষকে সত্যের দিকে ধাবিত করতে জীবনভর অক্লান্ত পরিশ্রম করেছেন । এই ব্যক্তিত্বের জীবন্ত থাকা বিশেষ জরুরী ।

আমীরে শরিয়ত অসুস্থ হননি , হয়েছেন অসংখ্য ধর্মপ্রাণ মুসলিম সমাজ ।  তাই তার জন্য সর্বত্র দোয়া জিকির আয়োজন করা প্রয়োজন । এ ব্যাপারে গ্রামগঞ্জে প্রতি মহল্লায় এই উদ্যোগ গ্রহন করতে আবেদন জানান এম হিফজুর রহমান । এদিন মরকজুল উলুম মাদ্রাসার দোয়া করেন মৌওলানা বসারত আলী সাহেব ।  এতে অংশ নেন হাজি সিরাজ উদ্দিন , এই মাদ্রাসার সম্পাদক হাফিজ এইচ এম ফখরুল ইসলাম , ভিডিপি সংগঠনের কার্যকরী সভাপতি আতাউর রাহমান বড়ভূইয়া  প্রমুখ্য ।