বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

হাইলাকান্দির অপহৃত জুবাইরকে অক্ষত উদ্ধারের দাবি

গুয়াহাটি প্রতিনিধি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৩৬ পিএম, ১৮ জানুয়ারি ২০১৯ শুক্রবার | আপডেট: ০৮:৩৬ পিএম, ১৮ জানুয়ারি ২০১৯ শুক্রবার

হাইলাকান্দি জিলার অপহৃত জুবাইর আহমদ মজুমদারকে অক্ষত উদ্ধারের দাবি

হাইলাকান্দি জিলার অপহৃত জুবাইর আহমদ মজুমদারকে অক্ষত উদ্ধারের দাবি

আজ  হাইলাকান্দি জেলা সুপারের কাছে একটি স্মারকলিপি প্রধান করলেন  সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন (আমসু)  জুবাইর আহমদ মজুমদার (২০)এই ছেলেটি বোবা ছিল  কথা বলতে পারে না) । আল্লাহ আপনে হেফাজতের মালিক।
 হাইলাকান্দি জিলার ঐতিহ্যবাহী বোয়ালিপার সিনিয়র মাদ্রাসার প্রয়াত শিক্ষক হজরত মওলানা মঈন উদ্দীন সাহেবের অপহৃত পুত্র জুবাইর আহমদ কে উদ্ধার করার জন্য সারা আসাম সংখ্যালঘু ছাত্র ইউনিয়ন (আমসু) হাইলাকান্দি জিলা কমিটির স্মারক পত্র হাইলাকান্দির পুলিশ সুপারের কাছে।
আশা করছি হাইলাকান্দি জিলা প্রশাসন এই বিষয়ে সহযোগিতা করবে। মাননীয় হাইলাকান্দি জিলার পুলিশ সুপার  আজ তাদেরকে বলেছেন এই ব্যাপারে তিনি সর্বদা সচেষ্ট। হাইলাকান্দি জিলা পুলিশ সুপার মহনীষ মিশ্র জুবাইরকে শীঘ্রই উদ্ধারের আশ্বাস দেন বলে জানান, আমসু হাইলাকান্দি জিলা কমিটি সভাপতি ফখরুল ইসলাম লস্কর, ও সম্পাদক রুহুল আমিন বড়ভূইয়া।