রোববার   ১৬ আগস্ট ২০২৬   ভাদ্র ১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

জঙ্গীপুরে অনুষ্ঠিত হলো কংগ্রেস- বাম জোট প্রার্থীর জনসভা

মোঃ ইজাজ আহামেদ

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:৫৫ এএম, ১৪ এপ্রিল ২০২৪ রোববার | আপডেট: ১০:৫৫ এএম, ১৪ এপ্রিল ২০২৪ রোববার

জঙ্গীপুরের মহম্মদপুরে অনুষ্ঠিত হলো কংগ্রেস- বাম জোট প্রার্থীর জনসভা

মোঃ ইজাজ আহামেদ

 

জঙ্গিপুর: ১৩ এপ্রিল শনিবার বিকেলে আসন্ন লোকসভা নির্বাচনে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে বাম-কংগ্রেস জোট প্রার্থী মুর্তজা হোসেনের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হলো জঙ্গীপুরের মহম্মদপুরের হলুদ মিল মোড়ে। প্রধান বক্তা ছিলেন পার্লামেন্টের বিরোধী দলনেতা, পি সি সি চেয়ারম্যান, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। উপস্থিত ছিলেন লোকসভা প্রার্থী মর্তুজা হোসেন, মোঃ মিরকাশিম, মোহন মহাতো প্রমুখ নেতা নেতৃগণ। এদিন তাঁরা বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ দেশে চলমান অন্যান্য সমস্যার কথা তুলে ধরেন। এদিন জনসভায় মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়।