বৃহস্পতিবার   ০৯ জুলাই ২০২৬   আষাঢ় ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

আর মাএ কয়েক মাস পরেই গ্রাম পঞ্চায়েত নির্বাচন।

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৪২ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৩ রোববার | আপডেট: ০৬:৪২ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৩ রোববার

মানিকচক;আর মাএ কয়েক মাস পরেই গ্রাম পঞ্চায়েত নির্বাচন।পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে সংগঠন শক্তিশালী করতে লেগে ভিড়ে পরেছে বিভিন্ন রাজনৈতিক দল গুলি।রবিবার সন্ধ্যা নাগাদ মানিকচক ব্লক বিজেপি জেডপি ২৪ মন্ডল কমিটির তরফে মানিকচক ব্লক বিজেপি পাটী প্রধান কার্যলয়ে অনুষ্ঠিত হয় কার্যকরণী বৈঠক।উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি নেতা গোবিন্দ মন্ডল,দক্ষিন মালদা বিজেপি সাংগঠনিক সাধারণ সম্পাদক গৌর চন্দ্র মন্ডল,জেলা যুব মোর্চা সভাপতি শুভঙ্কর চম্পটি,জেলা যুব মোর্চা নেতা সুভাষ যাদব,জেডপি ২৪ মন্ডল সভাপতি বিশ্বজিত মন্ডল জেডপি ২৪ মন্ডল সাধারণ সম্পাদক হরিদাস রায়,দীপক মন্ডল সহ অনান্যরা।জানা গেছে মূলত এদিন কার্যকরণী বৈঠক থেকে আগত পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিজেপি বুথ কর্মীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেওয়া হয়।এবিষয়ে মালদা জেলা বিজেপি সাংগঠনিক সাধারণ সম্পাদক গৌর চন্দ্র মন্ডল জানান,আগত পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে জেডপি ২৪ মন্ডল কমিটির তরফে কার্যকরনী বৈঠক অনুষ্ঠিত হল।আজকের বৈঠক থেকে পঞ্চায়েত ভোট নিয়ে বুথ কর্মীদের উদ্দেশ্য সাংগঠনিক বিভিন্ন দিক তুলে ধরা হয়।