বৃহস্পতিবার   ০৯ জুলাই ২০২৬   আষাঢ় ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

পোলট্টি মুরগি বোঝাই গাড়ি উল্টে গেল রাজ্য সড়কের ধারে।সাত সকালে ঘটনাকে ঘিরে উওেজনা ছরিয়ে পরে

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:২৩ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার | আপডেট: ০৬:২৩ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

মানিকচক; পোলট্টি মুরগি বোঝাই গাড়ি উল্টে গেল রাজ্য সড়কের ধারে।সাত সকালে ঘটনাকে ঘিরে উওেজনা ছরিয়ে পরে মালদার মানিকচকের বাঁকিপুর এলাকায়।স্থানীয় সূএে জানা গেছে,বৃহস্পতিবার ভোর রাতে  মুরগি বোঝায় করে মালদা মানিকচক রাজ্য সড়ক ধরে ভাদোর উদ্দেশ্যে যাচ্ছিল গাড়িটি।হঠাৎ নিয়ন্ত্রণ  হারিয়ে বাঁকিপুর এলাকার  রাজ্য সড়কের ধারে বৈদ্যুতিক খুঁটিতে সজরে ধাক্কা মেরে পাশে গাড়িটি উল্টে যায়।বিকট শব্দ পেয়ে ছুটে আসেন স্থানীয় মানুষেরা।অল্প বিস্তর আহত হন গাড়ির চালক।তবে ক্ষয় ক্ষতির কোন খবর নেই।খবর পেয়ে সাত সকালে তরিঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ।