বৃহস্পতিবার   ০৯ জুলাই ২০২৬   আষাঢ় ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

দোকানের সামনে টোটো রাখাকে কেন্দ্র করে এক দম্পতিকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল।

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৫:২২ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার | আপডেট: ০৫:২২ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

মালদা: দোকানের সামনে টোটো রাখাকে কেন্দ্র করে এক দম্পতিকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মালদাহের মোথাবাড়ি এলাকায়। জানা গেছে আক্রান্ত দম্পতির নাম সঞ্জীব মন্ডল এবং তার স্ত্রী কাজল মন্ডল। বর্তমানে তারা দুজনই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা যায় মোথাবাড়ি স্ট্যান্ডে দীর্ঘ কয়েক বছর ধরে সবজি বিক্রি করেন কাজল মন্ডল। এদিন সকালে তার স্বামী টোটো নিয়ে মাল নিতে এসেছিলেন। এই সময় টোটো রাখাকে কেন্দ্র করে গন্ডগোল বাদে এক মাংস বিক্রেতার সাথে। অভিযোগ এরপর ওই মাংস বিক্রেতা সহ কয়েকজন ধরলো হাঁসুয়া এবং লাঠি সোটা নিয়ে সঞ্জীব মন্ডল এবং তার স্ত্রী কাজল মন্ডল কে মারধর করে। ঘটনায় আহত হয় তারা দুজন। এরপর তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।