রোববার   ১৬ আগস্ট ২০২৬   ভাদ্র ১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

দার্জিলিং কে টেক্কা দিচ্ছে দিল্লির ঠান্ডা

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:৫৯ পিএম, ৬ জানুয়ারি ২০২৩ শুক্রবার | আপডেট: ০৪:৫৯ পিএম, ৬ জানুয়ারি ২০২৩ শুক্রবার

দার্জিলিং কে টেক্কা দিচ্ছে দিল্লির ঠান্ডা


রাজধানী দিল্লী কনকনে ঠান্ডায় কাঁপছে। রীতিমতো পাল্লা দিচ্ছে দার্জিলিংয়ের ঠান্ডাকে, দার্জিলিং থেকেও বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে রাজধানী দিল্লিতে। বৃহস্পতিবার দিন দিল্লির সফরজঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে  ৩ ডিগ্রি।

প্রতিবছরের মত এই বছরও কনকনে ঠান্ডায় কাঁপছে রাজধানী। একাধিক জায়গায় তাপমাত্রা ২ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। গোটা উত্তর ভারতের তাপমাত্রার পারদ নিম্নমুখী, হরিয়ানা, রাজস্থানে, পাল্লা দিয়ে তাপমাত্রার পতন ঘটছে।