মঙ্গলবার   ১৬ জুন ২০২৬   আষাঢ় ২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

অবশেষে পুলিশের জালে কুখ্যাত ডাকাত হায়াত 

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৪৪ পিএম, ২৭ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার | আপডেট: ০৬:৪৪ পিএম, ২৭ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার

দীর্ঘদিন ধরে ফেরার থাকার পর অবশেষে পুলিশের জালে কুখ্যাত ডাকাত হায়াত 


চাঁচল: শহর এবং গ্রামীণ এলাকায় একাধিক ডাকাতিতে যোগ রয়েছে তার এমনটাই দাবি পুলিশের। অবশেষে পুলিশের জালে আসলো কুখ্যাত ডাকাত দলের সর্দার। সোমবার গভীর রাত্রে চাঁচল থানার ধানগাড়া এলাকা থেকে গ্রেফতার কুখ্যাত ডাকাত হায়াত। আজ ধৃতকে পাঁচ দিনের পুলিশের রিমান্ডের আবেদন চেয়ে চাঁচল মহকুমা আদালতে পেশ করল মালদহের চাচল থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডাকাত দলের মূল সর্দারের  নাম হায়াত আলী (৪০)। পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে, চাচল, হরিশ্চন্দ্রপুর এমনকি ভিন জেলা উত্তর দিনাজপুরের একাধিক ডাকাতির ঘটনায় যোগ রয়েছে এই হায়াতের। দীর্ঘদিন ধরে তার সন্ধান পেতে একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছিল পুলিশ। শেষমেষ চাঁচোল থানা পুলিশের বড় সাফল্য। গোপন সূত্রে খবরের ভিত্তিতে গতকাল রাত্রে মালদহের চাঁচলের ধানগাড়া এলাকার তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। আজ মঙ্গলবার কুখ্যাত ডাকাত হা তালিকা জিজ্ঞাসাবাদ এর জন্য পাঁচ দিনের পুলিশের রিমান্ডের আবেদন চাঁচল মহকুমা আদালতে পেশ করে মালদহের চাঁচোল থানার পুলিশ।