রোববার   ১৬ আগস্ট ২০২৬   ভাদ্র ১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

বাজেয়াপ্ত নিষিদ্ধ শব্দবাজি নিষ্ক্রিয় করণ,সদাইপুর থানার

সেখ রিয়াজুদ্দিন বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:০৫ এএম, ১০ ডিসেম্বর ২০২২ শনিবার | আপডেট: ০৯:০৫ এএম, ১০ ডিসেম্বর ২০২২ শনিবার

কালীপুজোর সময় বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে জেলাজুড়ে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে অবৈধ ভাবে বিক্রি হওয়া বা মজুদকৃত শব্দবাজি বাজেয়াপ্ত করে পুলিশ।সেইরূপ  কালীপুজোর সময়ে সদাইপুর থানার পুলিশ অভিযান চালিয়ে অবৈধভাবে বিক্রির জন্য বা মজুদকৃত আনুমানিক ২০ কেজি শব্দবাজি বাজেয়াপ্ত করে। সেই সমস্ত শব্দবাজি গুলো শুক্রবার সদাইপুর থানা এলাকার একটি ফাঁকা জায়গায় নিষ্ক্রিয় করণ করা হয়। সিআইডির বোম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা এসে শব্দবাজিগুলিকে নিষ্ক্রিয় করেন। এদিন উপস্থিত ছিলেন সিউড়ি সদর সার্কেল ইন্সপেক্টর কিশোর সিনহা চৌধুরি, সদাইপুর থানার পুলিশ আধিকারিক, দুবরাজপুর গ্রামীন হাসপাতালের চিকিৎসক ও দমকল বিভাগের কর্মীরা।