মঙ্গলবার   ১৬ জুন ২০২৬   আষাঢ় ২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

বিয়ের পরও স্বামী-‌স্ত্রীর সম্পর্ক অস্বীকার করছে স্বামী

মালদা : দেবাশীষ পাল

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:১৭ এএম, ২৭ নভেম্বর ২০২২ রোববার | আপডেট: ১০:১৭ এএম, ২৭ নভেম্বর ২০২২ রোববার

-‌বিয়ের পরও স্বামী-‌স্ত্রীর সম্পর্ক অস্বীকার করছে স্বামী। নিজেকে স্ত্রীর পরিচয় দিয়ে শ্বশুরবাড়ি গেলে তাঁকে মারধর দিয়ে তাড়িয়ে দেওয়ার অভিযোগ স্বামী-‌সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে। এখন সংসার করতে চেয়ে পুলিশের দ্বারস্থ স্ত্রী। অভিযুক্ত স্বামীর নাম টোটন দাস। ইংলিশবাজার থানার অমৃতি ছোট মোহনপাড়ায় বাড়ি তার। বছর ছয়েকের তাঁদের প্রেমের সম্পর্ক। নিজেরা পালিয়ে বিয়েও করে। তারপর থেকে ভাড়া বাড়িতে তাঁরা। কিছুদিন ধরে অভিযুক্ত টোটন স্ত্রীর সঙ্গে কোনও যোগাযোগ করছে না দেখে শ্বশুরবাড়ি গেলে পাপিয়াকে তাড়িয়ে দেওয়া হয়। বিয়ের সম্পর্কও মেনে নিতে চাইছে না অভিযুক্ত ও তার পরিবার।