ধুলিয়ান নিষিদ্ধ পল্লী কলাবাগানে ভয়াবহ আগুন
সামশেরগঞ্জ: সাগর আলী
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ০৯:৫৬ এএম, ১৭ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার | আপডেট: ০৯:৫৬ এএম, ১৭ নভেম্বর ২০২২ বৃহস্পতিবার
ধুলিয়ান নিষিদ্ধ পল্লী কলাবাগানে ভয়াবহ আগুন।ভস্মীভূত একাধিক ঘর, ব্যাপক চাঞ্চল্য ধুলিয়ানে।
জানাজায় বুধবার মধ্যে রাতে হটাৎ ধুলিয়ান কলাবাগানে আগুন। ভস্মীভূত হয়ে যায় একাধিক ঘর ,ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ধুলিয়ানে।যদিও হতাহতের কোনো খবর নেই।আগুন দেখে স্থানীয় লোকজন, খবর দেয় পুলিশ ও দমকল কে।ঘটনা স্থলে আসে সামশেরগঞ্জ থানার পুলিশ,খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসেন দমকলের ইঞ্জিন।দমকলের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন, যদিও কি কারনে আগুন এখনো স্পষ্ট নয়।পুরো বিষয়ে তদন্তে পুলিশ।
