মঙ্গলবার   ১৬ জুন ২০২৬   আষাঢ় ২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

অস্ত্র সহ ধৃত এক দুষ্কৃতী,খয়রাশোলে

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১০:০৩ পিএম, ১ নভেম্বর ২০২২ মঙ্গলবার | আপডেট: ১০:০৩ পিএম, ১ নভেম্বর ২০২২ মঙ্গলবার

অস্ত্র সহ ধৃত এক দুষ্কৃতী,খয়রাশোলে

 

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- অবৈধ মজুদকৃত কয়লা উদ্ধারের পর ফের আগ্নেয়াস্ত্র সহ এক দুস্কৃতিকারীকে আটকে সাফল্য বীরভূম জেলা পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে খয়রাশোল থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জীর নেতৃত্বে পুলিশবাহিনী অভিযানে নেমে ২৩ বছর বয়সী মুজিবর রহমান খান ওরফে রাকেশ নামে এক দুষ্কৃতিকে রানিগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের ওপর বড়কুড়ি মোড় থেকে আটক করে। জিজ্ঞাসাবাদ করতেই তাঁর কাছ থেকে একটি দেশি পাইপ গান উদ্ধার হয়। পুলিস সূত্রে জানা যায়, সোমবার রাত্রে মুজিবর রহমান খান ওরফে রাকেশ একটি দেশি পাইপ গান বিক্রির উদ্দেশ্যে বের হয়। সেইসময় রাস্তার মধ্যে অস্ত্র সহ তাঁকে আটক করে খয়রাশোল থানার পুলিশ।পাইপ গানটি কোথায় এবং কার কাছে বিক্রি করতে যাচ্ছিল সেবিষয়ে তদন্ত শুরু করেছে খয়রাশোল থানার পুলিশ। মঙ্গলবার ধৃত কে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বলে জানান দুবরাজপুর আদালতের এপিপি রাজেন্দ্র প্রসাদ দে।