মঙ্গলবার   ১৬ জুন ২০২৬   আষাঢ় ২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সিকিমে দুর্ঘটনায় মৃত্যু হলো মালদার পর্যটকের।

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০১:৪০ পিএম, ১২ অক্টোবর ২০২২ বুধবার | আপডেট: ০১:৪০ পিএম, ১২ অক্টোবর ২০২২ বুধবার

সিকিমে দুর্ঘটনায় মৃত্যু হলো মালদার পর্যটকের।  বয়স  ২৮ এর যুবক রাহুল সিংহ  মালদা শহরের সানি পার্ক এলাকার বাসিন্দ । বাবা তপন সিংহ পেশায় পুলিশ কর্মী।
রাহুল এবং তার তিন বন্ধু  মোটরবাইকে চেপে  সিকিমে বেড়াতে গিয়েছিল।
হঠাৎ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত হয়ে যায় সে। এই অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় অবস্থা খারাপ হলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়।
পাহাড় থেকে খাদে পড়ে যাওয়ার কারণে গুরুতর জখম হয়েছিল সে। তার বাকি আরো দুই বন্ধু আহত হয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় একমাত্র সন্তানকে হারিয়ে শোকস্তব্ধ পরিবার।