বৃহস্পতিবার   ০৯ জুলাই ২০২৬   আষাঢ় ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

ভালো পরীক্ষা দিয়েও তাদের ফেল করানো হয়েছে।

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:০১ পিএম, ১৪ জুন ২০২২ মঙ্গলবার | আপডেট: ০৭:০১ পিএম, ১৪ জুন ২০২২ মঙ্গলবার

ভালো পরীক্ষা দিয়েও তাদের ফেল করানো হয়েছে। তাই এবারে পাশ করানোর দাবিতে  মঙ্গলবার দুপুরে মালদা শহরের অতুল মার্কেট এলাকায় ডি আই অফিসের সামনে বিক্ষোভে সামিল হলেন বুলবুলচন্ডী আর এন আর গার্লস উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা। তারা অভিযোগ করেন নিজের বিদ্যালয়ে এবারে পরীক্ষা হয়েছে। ভালো পরীক্ষা দিয়েছে তারা। সবকটি বিষয়ে ভালো নাম্বার এসেছে। অথচ দেখা যাচ্ছে ইংরেজি বিষয়ে তাদের ফেল করানো হয়েছে। বিদ্যালয়ের প্রায় ১০০ জন ছাত্রী হবে তারা। সকলকেই ইংরেজি বিষয়ে ফেল করানো হয়েছিল। অবিলম্বে তাদের পাশ করানো হোক। এই দাবি নিয়ে এদিন তারা ডিআই অফিসে বিক্ষোভ দেখান।