বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

তফসিল চূড়ান্ত: শাহাদাত হোসেন

জাগরণ প্রতিবেদক

দৈনিক জাগরণ

প্রকাশিত : ০১:৩২ পিএম, ৮ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০১:৩২ পিএম, ৮ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার

 

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) শাহাদাত হোসেন চৌধুরী।

তিনি বলেন, ‘এভরি থিং ওকে’।  সন্ধ্যা ৭টায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা জাতির উদ্দেশে ভাষণ দেবেন ও তফসিল ঘোষণা করবেন।

বৃহস্পতিবার (০৮ নভেম্বর) বেলা পৌনে ১টায় নির্বাচন কমিশনের বৈঠকে শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

এর আগে সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে তফসিল চূড়ান্ত করতে বৈঠকে বসে নির্বাচন কমিশন।

বৈঠকে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) শাহাদাত হোসেন চৌধুরী, মোঃ রফিকুল ইসলাম, নির্বাচন কমিশনার, মাহবুব তালুকদার, নির্বাচন কমিশনার, কবিতা খানম, নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।  

হাশা/বিএস