জিম্বাবুয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৭
আন্তর্জাতিক ডেস্ক
দৈনিক জাগরণ
প্রকাশিত : ১২:৫০ পিএম, ৮ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১২:৫০ পিএম, ৮ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার
দুই বাসের মুখোমুখি সংঘর্ষে জিম্বাবুয়েতে অন্তত ৪৭ জন মারা গেছেন। বুধবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর রুসেপে এ দুর্ঘটনা ঘটে।
যাত্রীবাহী একটি বাস রাজধানীর হারারে ছেড়ে রুসেপে শহরের দিকে যাচ্ছিলো। বিপরীত থেকে আসা একটি দ্রুতগামী বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অনেক মানুষ মারা যান।
পুলিশের মুখপাত্র পল নিয়াথি বলেন, জিম্বাবুয়ে-মুতারি হাইওয়েতে বাস সড়ক দুর্ঘটনায় ৪৭ জন নিহত হয়েছেন বলে আমরা নিশ্চিত হয়েছি।
জিম্বাবুয়ের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম হেরাল্ড এক টুইটবার্তায় জানিয়েছে, ঘটনাস্থলে হতাহতের ছবি এতই বীভৎস যে, তা পোস্ট করার মতো নয়। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে বলে জানায় হেরাল্ড।
সূত্র : আলজাজিরা।
