বৃহস্পতিবার   ১৮ জুন ২০২৬   আষাঢ় ৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বেঙ্গল পাবলিক স্কুল আ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাস্ক, স‍্যানিটাইজার বিতরন

মোঃ আবুল কাশিম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:৩৪ পিএম, ২৬ জানুয়ারি ২০২২ বুধবার | আপডেট: ০৮:৩৪ পিএম, ২৬ জানুয়ারি ২০২২ বুধবার

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বেঙ্গল পাবলিক স্কুল আ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মাস্ক, স‍্যানিটাইজার বিতরন করা হয়,উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি  মোহাম্মদ কুরবান সেখ, সম্পাদক ডাক্তার তাজাম্মুল হক, কোষাধ্যক্ষ জিয়াউল হক, বাপন দাস, আইয়ুব আলী, আব্দুল অদুদ , আব্দুল মালেক,সহিদুল ইসলাম সলিমুল্লাহ,হাবিবুর রহমান, মজিবুর রহমান,রফিক ইসলাম সহ সংগঠনের অন‍্যান‍্য সদস‍্যবৃন্দ।সংগঠনের সভাপতি কুরবান সেখ বলেন আমাদের এই সংগঠনটি বাল‍্যবিবাহ রোধ থেকে শুরু করে লকডাইনকালীনে দুস্থ মানুষের পাশে দাড়িয়েছে,সেইমতো আজও আমরা একটা সচেতনতা মূলক কর্মসূচি পালন করেছি,হাটে-বাজারে মাস্ক, স‍্যানিটাইজার বিতরনের সঙ্গে সচেতন করা হয় এই ভয়াবহ কোরোনা পরিস্থিতি নিয়ে।সংগঠনের কোষাধ্যক্ষ বলেন খুব তাড়াতাড়ি আমরা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো যদি নিজেদের মধ্যে সচেতনতা অবলম্বন করি ।সম্পাদক তাজমুল হোসেন বলেন যতো তাড়াতাড়ি আমরা এই মারন ভাইরাস থেকে মুক্ত হতে পারবো ততো তাড়াতাড়ি আমাদের স্কুলের বেহাল দশা বহাল তবিয়তে ফিরবে।