বৃহস্পতিবার   ০৯ জুলাই ২০২৬   আষাঢ় ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

খয়রাশোলে গোষ্ঠ মেলা শেষের পরও মেলা প্রাঙ্গণ আবর্জনায় ভর্তি

খান আরশাদ, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:১৮ পিএম, ১৭ নভেম্বর ২০২১ বুধবার | আপডেট: ০৭:১৮ পিএম, ১৭ নভেম্বর ২০২১ বুধবার

বীরভূমের খয়রাশোলের গোষ্ঠ মেলা প্রাঙ্গণ আবর্জনায় ভর্তি। এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করার দাবী স্থানীয়দের।

গোষ্ঠ মেলাপ্রাঙ্গণ আজ বুধবার পর্যন্ত আবর্জনায় ভর্তি রয়েছে। এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করার দাবি জানালেন স্থানীয় বাসিন্দারা গত 12 ই নভেম্বর খয়রাশোলে বলরাম সমিতির পরিচালনায় গোষ্ঠ ডাঙ্গাপ্রাঙ্গণে গোষ্ঠ মেলা শুরু হয়। মেলা শেষ হওয়ার কয়েকদিন পরও দেখা যায় মেলা প্রাঙ্গণ আবর্জনায় ভর্তি হয়ে রয়েছে। কিন্তু সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি কর্তৃপক্ষের তরফে বলে অভিযোগ স্থানীয়দের। তাদের দাবি অবিলম্বে এই সব আবর্জনা সরিয়ে ফেলে এলাকা পরিবেশ দূষণ মুক্ত করা হোক প্রশাসন তথা মেলা কমিটির কর্মকর্তাদের কাছে এমনই দাবি স্থানীয়দের।