সোমবার   ১৬ নভেম্বর ২০২৬   অগ্রাহায়ণ ২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

পুলিশ সুপার হলেন ২৩৫ জন

জাগরণ রিপোর্ট  

দৈনিক জাগরণ

প্রকাশিত : ১১:৩৭ এএম, ৮ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ১১:৩৭ এএম, ৮ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার

 

বাংলাদেশ পুলিশের ২৩৫ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার পদ থেকে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদায় পদোন্নতি দেয়া হয়েছে।

বুধবার (৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ অধি শাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ পদোন্নতির বিষয়টি প্রকাশিত হয়।

আদেশে প্রজ্ঞাপনের ২৩০ জনকে সুপার নিউমারির পদের বিপরীতে এসপি হিসেবে পদোন্নতি দেয়ার কথা উল্লেখ করা হয়েছে।

দুটি পৃথক প্রজ্ঞাপনে (৫ ও ২৩০ জন) এ পদোন্নতি দেয়া হয়। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।

যারা দেশের বাইরে রয়েছেন, তারা দেশে ফিরলে পদোন্নতি কার্যকর হবে।

এর আগে গত ৬ নভেম্বর পৃথক এক প্রজ্ঞাপনে চার অতিরিক্ত আইজিপি ও ১৩ ডিআইজিকে পদোন্নতি দেয়া হয়।

বিএস