বৃহস্পতিবার   ১৮ জুন ২০২৬   আষাঢ় ৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

জেলা কিষান ক্ষেত মজদুর তৃনমূল কংগ্রেস কমিটির সাংগঠনিক আলোচনা l

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৫৫ এএম, ৩০ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার | আপডেট: ০৬:৫৫ এএম, ৩০ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার

মালদা জেলা কিষান ক্ষেত মজদুর তৃনমূল কংগ্রেস কমিটির নবনিযুক্ত সভাপতি তাজমুল হোসেন ও চেয়ারম্যান রঞ্জন কুমার সিনহার নেতৃত্বে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয় মালদা সার্কিট হাউসে।সংগঠনকে আরও শক্তিশালী করতে জেলার প্রত‍্যেক ব্লক সভাপতির সঙ্গে আলাদা ভাবে বৈঠক করেন জেলা সভাপতি তাজমুল হোসেন ও চেয়ারম্যান রঞ্জন কুমার সিনহা,ম‍্যরাথন বৈঠকের পর তাজমুল হোসেন বলেন আমি দায়িত্ব নেওয়ার পরের দিন থেকেই সংগঠনকে শক্তিশালী করার জন্যে প্রত‍্যেক ব্লক সভাপতির সঙ্গে দফায় দফায় আলোচনা করেছি,খুব ভালো সাড়া পেয়েছি আশা রাখি আগামীদিনে আমাদের কিষান ক্ষেত মজদুর তৃনমূল কংগ্রেস আরও শক্তিশালী হবে এবং সর্বোপরি মানুষের সেবায় নিয়োজিত থাকবে।আলোচনা সভায় ব্লক সভাপতির পক্ষ থেকে নবনিযুক্ত সভাপতি ও চেয়ারম্যান সাহেবকে সম্বর্ধনা দেওয়া হয় এই সভায় উপস্থিত ছিলেন মালদা জেলা INTTUC এর সভাপতি শুভদ্বীপ সন‍্যাল,জেলা তৃনমূল মহিলা সংগঠনের সভাপতি মৃনালিনী মাইতি,সুজাপুর বিধানসভার বিধায়ক-প্রতিনিধি আব্দুল আজিজ আল আমান,তৃনমূল কিষান সেলের রাজ‍্য সম্পাদক অসিম সিকদার,জেলা সম্পাদক মোহাম্মদ কুরবান সেখ,বিশিষ্ঠ শিক্ষক বাসিরুল ইসলাম।