বৃহস্পতিবার   ১৮ জুন ২০২৬   আষাঢ় ৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

পারিবারিক বিবাদের জেরে আক্রান্ত একই পরিবারের ৩ জন সদস্য ।

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ১১:২৯ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার | আপডেট: ১১:২৯ এএম, ২৪ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার

মালদা-পারিবারিক বিবাদের জেরে আক্রান্ত একই পরিবারের ৩ জন সদস্য । তাঁদের প্রথমে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতাল পাঠানো হয় তাদের শরীরে অবস্থা অবনতি হওয়ায়, সেখান থেকে তাদের স্থানান্তরিত করা হলে মালদা মেডিক্যালে হসপিটালের ভর্তি করা হয়। পরিবার সুত্রে জানা গেছে, আক্রান্ত প্রৌঢ়ের নাম যোগেন হালদার(‌৫৫)‌, তাঁর স্ত্রী রেখা হালদার(‌৪৫)‌ ও শাশুড়ি শান্তি হালদার(‌৭০)‌। হবিবপুর থানার আগ্রা হরিশ্চন্দ্রপুরে এলাকয়া বাড়ি তাঁর।জদনা গিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে যোগেনকে ধান তুলতে বলেছিলেন তার স্ত্রী রেখা হালদার। তখন রেগে গিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর শুরু করেন তিনি। রেখাকে বাঁচাতে আসে রেখার মা শান্তি হালদার তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। পরে গ্রামের মানুষেরা যোগেনকে ধরে তাঁকে মারধর করা হয়। ৩ জনেই মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন।