সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

লক্ষীকান্ত মালাকার স্মৃতি টুর্নামেন্ট আয়োজিত রাজনগরে

নিজস্ব সংবাদদাতা, বীরভূম

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০২:৩৩ পিএম, ৭ জুলাই ২০২১ বুধবার | আপডেট: ০২:৩৩ পিএম, ৭ জুলাই ২০২১ বুধবার

 

 

 

একদিনের ক্রিকেট টুর্নামেন্ট রাজনগরে -

একদিনের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হল বীরভূমের রাজনগরের মালিপাড়া গ্রামে। মালিপাড়া গ্রামের ত্রাণ সমিতির ক্লাবের উদ্যোগে অন্যান্যবারের মতো এবারও একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হলো মালিপাড়া গ্রাম সংলগ্ন ময়দানে। লক্ষীকান্ত মালাকার স্মৃতি টুর্নামেন্ট নামে আয়োজিত এই টুর্নামেন্টে রাজনগর এলাকার মোট আটটি দল অংশ নেয়। চূড়ান্ত পর্বের খেলায় পিকু একাদশ বিজয়ী হয় এবং গাংমুড়ি শিব মন্দির দল বিজিত হয়। খেলায় বিজয়ীদের ত্রফি সহ নগদ অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হয়।