সোমবার   ২৭ জুলাই ২০২৬   শ্রাবণ ১১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

বিস্বনাথ গুহের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালন করল সংগঠন আই এন টি ইউ সি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৪:৪৫ পিএম, ১২ জুন ২০২১ শনিবার | আপডেট: ০৪:৪৫ পিএম, ১২ জুন ২০২১ শনিবার

মালদা: প্রয়াত লড়াকু শ্রমিক নেতা বিস্বনাথ গুহের ১৪ তম মৃত্যুবার্ষিকী পালন করল কংগ্রেসের সংগঠন আই এন টি ইউ সি। শনিবার সকালে মালদা শহরের রথবাড়ি এলাকায় দলীয় কার্যালয়ে এই দিনটি পালন করা হয়। জানা যায় এদিন প্রথমে লড়াকু নেতার মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। এরপর এক মিনিটের নীরবতা পালন করে অসহায় মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী মুখের মাক্স স্যানিটাইজার এবং কিছু আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। এই বিষয়ে জেলা আই এন টি ইউ সির সভানেত্রী লক্ষ্মী গুহ জানান, বিশ্বনাথ গুহ ছিলেন একজন লড়াকু শ্রমিক নেতা। প্রতিবছরই তার মৃত্যু এবং জন্মদিন পালন করা হয়ে থাকে। আজ তার ১৪ তম মৃত্যুবার্ষিকী। এই মর্মে অসহায় মানুষদের মধ্যে কিছু খাদ্য সামগ্রী এবং কিছু আর্থিক সাহায্য তুলে দেওয়া হল।